March 24, 2026, 9:10 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মুজিববর্ষ উপলক্ষে জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে “মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান।”স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করছে জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগ। দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন উত্তর আড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুলের বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ইঞ্জি: নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক, এস এম আতোয়ার রহমানের নেতৃত্বে দিনব্যপী এই কর্মসূচী পালন হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সিহাব মিয়া, মাসুদ মৃর্ধা, মুন্নু মিয়া, বাদল হোসেন,হাবিবুর রহমান সহ অনেকেই।
এ সময় জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ মৃর্ধা বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সাংসদ এ.এম নাঈমুর রহমান দুর্জয়ের দিকনির্দেশনায় দৌলতপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জিয়নপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল। মুজিববর্ষকে স্বরণকরে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ইউনিয়নব্যাপী আমাদের এই বৃক্ষরোাপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/১২ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর