মো: বিল্টু মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

সাবেক স্বরাষ্ট মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন ও মানিকগঞ্জ ০১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।ফাইল ছবি
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য, এ্যাডভোকেট, সাহারা খাতুনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন মানিকগঞ্জ ০১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।
এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দুশসময়ের এক সাহসী সৈনিক, যিনি সারাজীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে দেশের কল্যাণে কাজ করেছেন।তাঁর মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত । এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
প্রাইভেট ডিটেকটিভ/১০ জুলাই ২০২০/ইকবাল