March 30, 2026, 5:02 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

শিশু আহমদের সাইকেল কেনার টাকা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান

শামীম আলম,জামালপুর :
জামালপুরের এক শিশু শিক্ষার্থী নিজের প্লাষ্টিকের ব্যাংকে জমানো টাকা বাই সাইকেল না কিনে মানবতার ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করেছেন।  গত বৃহস্পতিবার(৯জুলাই) জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমানের হাতে ব্যাংকটি তুলে দেন ৬বছর বয়সের শিশু শিক্ষার্থী আহমদ শেখ।
জানাযায়,জামালপুরের মেলান্দহ উপজেলার বল্লভপুর গ্রামের আনসার সদস্য জিমি ইসলামের ৬বৎসর বয়সের পুত্র আহমদ শেখ। সে  মেলান্দহের ডিক্রীরচর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আনসার সদস্য জিমি ইসলাম জানায়,তার ছেলে আহমদ শেখ(৬) একটি বাই সাইকেল কেনার জন্য প্লাষ্টিকের ব্যাংকে টাকা জমায়। টেলিভিশনে খবর দেখে শিশু আহমদ নিজেও তার ব্যাংকটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তার টাকা জমা দিতে এসেছি।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান তাকে ধন্যবাদ জানান। শিশু শিক্ষার্থী আহমদের মানবতার সেবায় আরো অনেকে উদ্বুদ্ধ হবেন বলে মন্তব্য করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
প্রাইভেট ডিটেকটিভ/১০ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর