March 25, 2026, 1:00 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
রাহুল জোহরি

পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

রাহুল জোহরি

পদত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জোহরি।বোর্ডের সঙ্গে তার চুক্তি মেয়াদ ছিল পাঁচ বছরের, যা ২০২১ সালে শেষ হওয়ার কথা। কিন্তু এক বছর আগেই নিজ থেকে সরে দাঁড়ালেন এই কর্মকর্তা।গতকাল ৯জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বিসিসিআই রাহুল জোহরির পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস । চলতি মাসের পর আর বোর্ডের প্রধান নির্বাহী পদে আর থাকবেন না জোহরি।এছাড়া বিসিসিআইয়ের এক অভিজ্ঞ কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, রাহুল জোহরির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এর আগে তার সঙ্গে ৩০ এপ্রিল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয়া হয়েছিল। তবে এবার বোর্ড ইস্তফা গ্রহণ করার সিদ্ধান্ত নিল।রাহুল জোহরি বিসিসিআইয়ের একজন বিতর্কিত কর্মকর্তা।তার বিরুদ্ধে বিসিসিআইয়ের নানাবিধ সিদ্ধান্তে অযাচিত প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। এছাড়াও হ্যাসট্যাগ মিটু আন্দোলনে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এসেছিল।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এক সময় বিসিসিআইয়ের বেশ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন রাহুল জোহরি। কিন্তু ভারত দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর থেকে অনেকটাই চুপসে যান এই কর্মকর্তা। সৌরভের নেতৃত্বে নতুন প্রশাসনিক দল ভারতীয় বোর্ডের দায়িত্ব নিলে ধীরে ধীরে ক্ষমতা কমতে থাকে জোহরির। সৌরভের কাছের লোক জয় শাহার সঙ্গে পেরে উঠছিলেন না জোহরি।তাই গত ২৭ ডিসেম্বর নিজের পদত্যাগপত্র বোর্ডে জমা দিয়েছিলেন রাহুল জোহরি। সিদ্ধান্ত হয়েছিল চলতি এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এপ্রিলের পর আরও দুই মাস দায়িত্ব পালন শেষে এবার জোহরির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আগস্ট থেকে বিসিসিআইয়ের সঙ্গে জোহরির সব সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে।

প্রাইভেট ডিটেকটিভ/১০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর