March 23, 2026, 3:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

ঈদে করোনা সংক্রমণ বিস্তার রোধে সবাইকে জনযোদ্ধা হিসেবে কাজ করতে হবে -সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

আসন্ন ঈদে করোনা সংক্রমণ বিস্তার রোধে সবাইকে সচেতন জনযোদ্ধা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে সংক্রমণ বিস্তার রোধে আমাদের সবাইকে সচেতনতার জনযোদ্ধা হিসেবে কাজ করতে হবে।সমাগম এড়িয়ে চলতে হবে নিজের ও পরিবারের স্বার্থে। পশুর হাট, বাস লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ফেরিঘাট, শপিংমল, কাঁচাবাজারসহ প্রতিটি স্থানে পারস্পরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পড়ে এবং স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা বলয় তৈরি করতে হবে।গতকাল ৮ জুলাই ২০২০ ইং তারিখ বুধবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  বলেন, ‘পরিবারের সাথে ঈদ করার আনন্দযাত্রা যেন বিষাদ যাত্রায় রূপ না নেয় সে বিষয়ে সচেতন থাকতে হবে।ক্ষণিকের উদাসীনতা জীবনের চিরচেনা কোলাহল থেকে আমাদের নিঃশব্দ অচেনা জগতে নিয়ে যেতে পারে।তাই আসুন, সচেতনতার সর্বোচ্চ মাত্রায় নিজেদের সুরক্ষা করি।স্বাস্থ্যবিধি না মানলে কোনো প্রয়াসই কাজে দিবে না।ফল দিবে না লকডাউন কিংবা রেড জোন।তাই আসুন, মনের মাঝেই দৃঢ়তার দূর্গ নির্মাণ করি করোনার সংক্রমণ প্রতিরোধে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে ঘিরে এক শ্রেণির অসাধুচক্র প্রতারনার আশ্রয় নিচ্ছে এবং মানুষ ঠকাচ্ছে, সরকার এসকল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে তথ্য গোপন করে চলাফেরা করছেন,আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমানবন্দরে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এবং লাখ লাখ প্রবাসীদের অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দিচ্ছে।লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তথ্য গোপনের সাথে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য এবং ভবিষ্যৎ অনিশ্চয়তায় আবর্তিত হবে।আক্রান্তদের চিকিৎসায় সম্মুখসারিতে থেকে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আবারও অভিনন্দন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনারা ত্যাগ, মনোবল এবং সংকটে সহমর্মিতার যে নজির স্থাপন করেছেন জাতি তা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে। আপনারা লড়াই চালিয়ে যান দৃঢ় মনোবল নিয়ে। দেশের সংকটে জাতির প্রয়োজনে আপনারাই প্রকৃত বীর। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে রয়েছেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আবারও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে আজ আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক ঘোষণা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/৯ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর