March 23, 2026, 8:40 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জামালপুরে আইসোলেশনে থাকা মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

শামীম আলম , জামালপুরঃ
করোনা আক্রান্ত হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন নামে ৫৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।তার বাড়ি সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী গ্রামে। তিনি কোনাবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।গত ৩০ জুন মাদ্রাসা শিক্ষক মহিউদ্দিনের করোনা শনাক্ত হলে তাকে ২ জুলাই শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে ভর্তি করা হয়। করোনা আক্রান্ত হয়ে তার দুই ছেলেও শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের আইসোলেশনে ভর্তি আছেন।২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান সোহান জানান, মারা যাওয়া ওই ব্যক্তি আগে থেকে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক রোগে ভুগছিলেন। তার দুই ছেলে সুস্থ্য আছেন।
প্রাইভেট ডিটেকটিভ/৯ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর