March 24, 2026, 9:06 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন

এইচ এম জসিম উদ্দিন, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ

করোনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান কিংবা সহজ শর্তে ঋণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাগেরহাট জেলার আঞ্চলিক শাখা মোরেলগঞ্জ ।বুধবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দি লাইসিয়াম একাডেমীর অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.আব্দুল ওয়াহাব, আমিরুন্নেছা মেমোরিয়াল একাডেমীর অধ্যক্ষ আব্দুল হাকিম মৃধা , শহীদ তীতুমির একাডেমীর অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, শুভ বিদ্যানিকেতনের মো. ছগির হোসেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রচার সম্পাদক দেব কুমার হাওলাদার, মিয়া ফুয়াদ ইন্টারন্যাশনাল স্কুলের রফিকুল ইসলাম কিচলু, ভাসানী কিন্ডারগার্টেনের উত্তম কুমার প্রমুখ।মানববন্ধন কর্মসূচিতে ২১ টি কিন্ডারগার্টেন এর শিক্ষক অংশগ্রহন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/৮ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর