March 23, 2026, 3:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা এমপিও কপিতে জন্ম তারিখ ভুলে বেতন পাচ্ছে না নৈশ প্রহরী আবু তাহের পাটোয়ারী

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

এমপিও কপিতে জন্ম তারিখ ভুলের কারণে তিন মাস বেতন পাচ্ছে না কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার নৈশ প্রহরী মোঃ আবু তাহের পাটোয়ারী। তাঁর ইনডেক্স নং-৭০১৪৮৫। করোনা মহামারীর সময়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাদরাসা বন্ধ থাকলেও রাতে তাঁর ডিউটি বন্ধ ছিল না। জন্ম তারিখ ভুলের কারণে করোনা দুর্যোগকালিন সময়ে বেতন না পাওয়ায় কষ্টে সংসার জীবন কাটছে আবু তাহের পাটোয়ারীর।
মঙ্গলবার কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, উপজেলা সদরের চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার এমএলএসএস মোঃ আবু তাহের পাটোয়ারীর এমপিও কপিতে জন্ম তারিখ ১৯৬০ সালের ১ মার্চ। কিন্তু চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ সালের প্রত্যয়নপত্র, ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর করা জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র(নং-৪১৮০৬৬৪০৫৬) অনুযায়ী তাঁর জন্ম তারিখ ১৯৬৩ সালের ১ মার্চ। এমপিও কপি অনুযায়ী নৈশ প্রহরী হিসেবে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়েছে। এ কারণে বন্ধ রয়েছে এমপিও বেতন। ফলে কষ্টে জীবন কাটছে আবু তাহের পাটোয়ারীর। কিন্তু সনদ অনুযায়ী তাঁর চাকরির মেয়াদ আরও তিন বছর আছে। এমপিও কপিতে জন্ম তারিখ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রতিষ্ঠান প্রধান একেএম শামছুদ্দিনের আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ৬ জানুয়ারি জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মজিদ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি আবেদন(স্মারক নং-৩৭.০২.১৯০০.০০০.৯৯.০০৪.২০.৭) প্রেরণ করেন।
এদিকে সমস্যাটি সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ড. দিপু মণিসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট দাবি জানিয়েছেন এমএলএসএস মোঃ আবু তাহের পাটোয়ারী।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর