March 30, 2026, 7:33 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কাউন্সিলর বিপ্লবের ফ্রি অক্সিজেন ও টেলিমেডিসিন সেবা উদ্বোধন করেছেন মেয়র নাছির

হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে করোনা ভাইরাস মহামারিতে এলাকাবাসীর জন্য ফ্রি অক্সিজেন , ঔষধ সেবা ও টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।
টেলিমেডিসিন সেবার আওতায় তিনজন চিকিৎসক সার্বক্ষণিক ভাবে রোগীদেরকে সেবা প্রদান করবেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাউন্সিলর বিপ্লবের পক্ষ থেকে রোগীদেরকে প্রয়োজনীয় অক্সিজেন,ঔষধ সরবরাহ করা হবে।
গত ২৭ জুন শনিবার ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কার্যালয় সম্মেলন কক্ষে কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, মহামারি করোনার এখনো কোন প্রতিষেধক আবিস্কৃত হয়নি। উপসর্গের উপর ভিত্তি করেই এই রোগের চিকিৎসা চলছে। তাই প্রতিষেধক আবিস্কৃত না হওয়া পর্যন্ত আমাদেরকে করোনার সাথে যুদ্ধ করেই টিকে থাকতে হবে।
তিনি আরো বলেন, আমাদের দেশে চিকিৎসার অভাবে লোক মারা যাচ্ছে বলে নানা অভিযোগ উঠেছে। তবে চিকিৎসা পেয়েও অসহায় ভাবে অনেকেই মারা যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম,ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র চিকিৎসার ক্ষেত্রে সব রকমের চেষ্টা হয়েছে।তাই আমাদেরকে করোনার বিরুদ্ধে জিততে হলে প্রথমেই আত্মসচেতনতা বিষয়টি শতভাগ মানতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আবদুল হালিম দোভাষ, জাফর আহম্মদ,শিক্ষক শাহাদাত হোসেন, তারেক সর্দার, মোসলেহ উদ্দিন দিদার, মন্জুর আলম, মন্জুর মোর্শেদ, মোঃ আবদুল্লাহ, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর