April 4, 2026, 10:25 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

উন্নত দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত-মৃত্যুর হার অনেক কম- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ পদক্ষেপের কারণে মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম।এই দুর্যোগ মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৫ জুন ২০২০  ইং তারিখ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে যে গভীর আঁধারে নিমজ্জিত এই পৃথিবী, সেই আঁধার ভেদ করে আমরা নিশ্চয়ই বেরিয়ে আসব এক নতুন দিনের সূর্যালোকে।মনে রাখতে হবে, দুর্যোগেই হয় মনুষত্বের পরীক্ষা।এ ভাইরাস মোকাবেলাও একটি যুদ্ধ। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়লাভ করবই, ইনশাআল্লাহ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ প্রতিহত করা এবং অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখা।দুর্যোগ মোকাবেলায় আমি ৩১ দফা নির্দেশনা দিয়েছি এবং ব্যক্তিগতভাবে মাঠপর্যায়ে এর বাস্তবায়ন তদারকি করছি।করোনা দুর্যোগ মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,এই মহামারী গোটা বিশ্বের অর্থনীতি, সমাজব্যবস্থা, রাজনীতিসহ সব বিষয়ে ব্যাপক প্রভাব ফেলেছে।আমাদের দেশও এই বিপর্যয় থেকে মুক্ত নয়।এই কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

 প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুন ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর