March 23, 2026, 11:28 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এর মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপির শোক

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।আজ ১৪ জুন ২০২০ ইং তারিখ রবিবার এক শোকবার্তায় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেন, শেখ মো. আবদুল্লাহ ছিলেন বাংলা দেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রগামী সৈনিক।তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের এই ত্যাগী, জনদরদি ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হিসাবে তিনি আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, জনসেবা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর