March 25, 2026, 5:41 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত অবসর প্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু,মোট আক্রান্ত-১২৫

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক আবদুর রশিদ মিয়ার (৭২) মৃত্যু হয়েছে। গতকাল রাত বারোটার দিকে কুয়েত মৈত্রী হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রশিদ মিয়ার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত মজিবরের রিপোর্ট পজেটিভি এসছে। এছাড়া তার স্ত্রী হোসনে আরার রিপোর্টও পজেটিভি এসেছে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
জেলায় গত ২৪ ঘন্টায় পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৫ জন দশমিনা উপজেলার, ২ জন মির্জাগঞ্জ ও ৫ জন সদর উপজেলার। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। ৮৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০২০ /ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর