March 25, 2026, 2:42 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কলারোয়ায়  উপজেলার খোরদো গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। মোঃ সজিব হোসেন বজ্রপাতের কারনে আজ সকাল ৯ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালি…. রাজিউন )জানতে চাইলে,কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, সজিব হোসেন থাকতো পানি কাউরিয়া গ্রামে তার নানা ছলেমান গাজীর বাড়ীতে। সে সেখান থেকে লেখা পড়া  করতো। সজিব পানি কাউরিয়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সকালে সজিব তার তিন মামাকে সাথে নিয়ে পানি কাউরিয়া মাঠে যায়। মাঠ থেকে তিল নিয়ে সে সহ তার তিন মামাকে সাথে নিয়ে বাড়ীতে আসার পথে হঠাৎ বজ্রপাত হয়। এতে সজিব হোসেন গুরুতর আহত হন। সাথে সাথে কলারোয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কিন্তু সাথে থাকা তার তিন মামার কোন ক্ষতি হয়নি। এদিকে সজিব হোসেনের মৃত্যুতে তাদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর