March 25, 2026, 2:37 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এমপি দুর্জয়ের নির্দেশে কৃষকের পাশে শিবালয় উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান মিম

মো: বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
“বই খাতা ঘরে রেখে ছাত্রলীগ কৃষকের তরে”এই শ্লোগানকে সামনে রেখে ঘিওর দৌলতপুর,শিবালয় এর উন্নয়নের রূপকার নন্দিত জননেতা,মানিকগঞ্জ ০১ আসনের মাননীয় সংসদ সদস্য, এ এম নাঈমুর রহমান দুর্জয়ের নির্দেশে ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুস এর সহযোগীতায় শিবালয় উপজেলা ছত্রলীগের সহ সভাপতি, মো: নাজমুল হাসান মিমের নেতৃত্বে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের বোয়ালী গ্রামের কৃষকের পানিতে তলিয়ে যাওয়া  ধান কেটে ঘরে তুলে দিয়েছে শিবালয় উপজেলা ছাত্রলীগের এক ঝাক নেত্রীবৃন্দ।
শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ নাজমুল হাসান মিম বলেন, বর্তমানে মহামারী করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কটে পরেছে কৃষকেরা, শ্রমিক সঙ্কটর জন্য কৃষক তাদের আবাদ কৃত ফসল ঘরে তুলতে হিমসিম খাচ্ছে, তাই এই সঙ্কট নিরসনের জন্য আমার নেতা মানিকগঞ্জ ০১ আসনের সফল সংসদ সদস্য, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান ভাইয়ের নির্দেশে এবং শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুসের সহযোগীতায় শিবালয় উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে দরিদ্র কৃষকের ধান কেটে মারাই করে ঘরে পৌঁছে দিচ্ছি, এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/১১ জুন ২০২০ /ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর