April 5, 2026, 10:48 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মুশরিফ অঞ্চলের বিচারক এমপি পাপুলের জামিন নাকচ তাহার বিরুদ্ধে পাঁচ সাক্ষী

নজির আহম্মদ,রায়পুর(লক্ষীপুর)প্রতিনিধিঃ

mostbet
মুদ্রা ও মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সাংসদ মোহাম্মদ শহিদুল ইসলামের বিরুদ্ধে কুয়েতি আদালতে সাক্ষী দিয়েছেন পাঁচ প্রবাসী বাংলাদেশি। লক্ষ্মীপুর-২ আসনের এ সংসদ নিজ এলাকায় ‘কাজী পাপুল’ নামেই অধিক পরিচিত। এমপি পাপুলের আটক কে কেন্দ্র করে রায়পুরসহ পুরো জেলাবাসির মধ্যে চলছে নানান গুঞ্জন।সাক্ষীদের সকলকেই কুয়েতে পাচার করেছিলেন কাজী পাপুল। কুয়েতি আদালতকে তারা জানান, এজন্য তারা সাংসদকে তিন হাজার কুয়েতি দিনার দিয়েছেন। স্থানীয় দৈনিক আরব টাইমস জানায়, বিচারকমণ্ডলী প্রবাসীদের সাক্ষ্য শুনেছেন। প্রতি বছর কুয়েতে তাদের অবস্থান নবায়ন করে নিতে এসব সাক্ষীরা আসামিকে অর্থ প্রদান করতেন। এর আগে গতকাল রোববার কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। দেশটির মুশরিফ আবাসিক এলাকার ৪ নম্বর ব্লকে নিজ ভাড়া বাসভবন থেকে কাজী পাপুলকে গ্রেপ্তার করা হয়।এরপর তাকে স্থানীয় আদালতে হাজির করা হয়। এসময় মুশরিফ অঞ্চলের বিচারক সাংসদ পাপুলের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানান, খুব শীঘ্রই এই মামলার পূর্ণ শুনানি শুরু হবে।
ডিটেকটিভ/৮ জুন ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর