March 25, 2026, 2:43 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজাপুরে বিষখালিতে নিখোঁজের তিন দিন পর কজেল ছাত্রের লাশ উদ্ধার

খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি সংবাদদাতাঃ

ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে পড়ে নিখোঁজের ৩ দিন পর রাকিব হাওলাদার নামে এক কলেজ ছাত্রে লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। শনিবার সকালে উপজেলার চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট সংলগ্ন দক্ষিন পাশের বিষখালি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ৩ জুন রাত সোয়া ৮ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার লঞ্চঘাটের পল্টুন এলাকা থেকে বিষখালি নদীতে পড়ে নিখোঁজ হন রাকিব।উপজেলার পুখরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে রাকিব বরিশাল হাতেম আলী কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্র।প্রত্যক্ষদর্শী মতিউর রহমান মতি জানান, ঘটনার সময় নদীতে নোঙ্গর করা একটি বলগেটে উঠে গরমের কারণে বন্ধুদের নিয়ে আড্ডা তারা। এ সময় হঠাৎ প্রচন্ড ঢেউ এসে বালু ভর্তি বলগেটটি তলিয়ে যাওয়ার উপক্রম দেখা দিলে তাড়াহুড়ো করে বলগেট থেকে লাফিয়ে পল্টুনে উঠার সময় অন্যরা উফতে পারলেও নদীতে পড়ে যায় রাকিব। এ সময় পল্টুনের সাথে আঘাত লাগে রাকিবের। লাশ উদ্ধারের পর তার শরীরে আঘাতের দাগ রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে বলে জানায় স্বজনরা।রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

ডিটেকটিভ/৬ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর