April 6, 2026, 8:57 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম পৌর কাউন্সিলর শাহীনসহ ২২ জনের করোনা শনাক্ত

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীনসহ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। করোনায় নতুন আক্রান্তরা হচ্ছে : পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, পৌর এলাকার মজিবুল হক, রাহাত, রামরায়গ্রামের হনুফা আক্তার, চান্দিশকরার ফাহিমা, কানিজ, ফালগুনকরার এরশাদ উল্লাহ, রাজিয়া বেগম, তাহেরা আক্তার, সুকতা, শাবা, সোহা, শ্রীপুর গ্রামের মনির আহমেদ, মেহেদী হাসান, পশ্চিম ধনমুড়ির জাকির হোসেন, পাশাকোটের সাইফুল ইসলাম, বেলাল আহমেদ, শাহিদা বেগম, জগন্নাথের জাহিদ ভুঁইয়া, পশ্চিম ডেকরার তাহমিনা পারভিন, রহিমা বেগম ও আবুল কালাম মোল্লা। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান।
তিনি জানান, এ উপজেলা নতুন ২২ জনসহ মোট আক্রান্ত ৯৭ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২ জন। মৃত্যু হয়েছে ১ জনের। করোনা সংক্রমন প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।

mostbet

ডিটেকটিভ/৫ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর