April 7, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রংপুরে অসহায় পরিবারের মাঝে মমিনপুর ইউপি চেয়ারম্যানের চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক ঃ

mostbet

মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আক্তার কল্পনা বিভিন্ন এলাকায় ভ্যানে করে বাসায় যেয়ে যেয়ে চাল বিতরণ করে স্থানীয় জনগণের মনজয় করলেন।
চাল বিতরণের সময় মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনা বলেন, যতই দিন যাচ্ছে মানুষ ততোই করোনা ভাইরাসে আক্রান্ত বেশি হচ্ছে।  করোনার মতো মহামারীতে আমাদের সবাইকে সামাজিক দূরত্ব ও সচেতনতার সঙ্গে মোকাবেলা করতে হবে। আমাদের সবাইকে বাহিরে বের হওয়ার সময় মুখে মাক্স ব্যবহার করতে হবে। বারবার হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের হবো না। নিজে সুস্থ থাকব। তার সঙ্গে নিজের পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, বর্তমান সীমিত পরিসরে অফিস-আদালত, হাট -বাজার, দোকানপাট শপিং মল ও গণপরিবহন খোলা রাখার কারণে দিনদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।তাই আমাদেরকে সামাজিক দূরত্ব ও  সচেতনতা  মাধ্যমে চলাফেরা করতে হবে বলে সবার প্রতি তিনি আহব্বানজানান। 
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, টেক অফিসার-প্রাথমিক শিক্ষা মোঃ আব্দুর রাজ্জাক, সহ-সচিব, মোঃ শরিফুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ।

ডিটেকটিভ/৫ জুন ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর