March 23, 2026, 5:40 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার কেরানি ও মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা

রাজিব হোসেন সুজন,বরিশাল ব্যুরো প্রধানঃ

বাঁয়ে-মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্চিত, ডানে- সিগারেট মুখে ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার কেরানি ও মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।গতকাল ৩ জুন ২০২০ ইং তারিখ বুধবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি এই ঘটনা ঘটান।ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার সৃষ্টি হয়।জানা গেছে,উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে শহিদুল ইসলামকে ওরফে আলাউদ্দিন হুজুরের বিচারের নামে তার দু’হাত বেঁধে জুতার মালা পরিয়ে ছবি তুলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কয়েকজন মেম্বার। এরপর তাকে আটকে রাখেন তারা।ভিডিওতে দেখা গেছে, আলাউদ্দিনের গলায় জুতার মালা পরান চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি। এসময় চেয়ারম্যানকে পাশে দাঁড়িয়ে ধূমপান করতে দেখা যায়।পরে তার নির্দেশে ইমামের মাথার টুপিও খুলে নেয়া হয়।চেয়ারম্যান মোস্তফা রাঢ়িকে অশ্লীল কথা বলতেও শোনা গেছে ভিডিওতে।এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি প্রাইভেট ডিটেকচিভকে জানান, মেম্বার শফি দেওয়ান, ফিরোজ মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য বজলু আকন, আবুল বয়াতি ও কামরুজ্জামানের উপস্থিতিতে এই বিচার করা হয়েছে।তিনি বলেন, আলাউদ্দিন হুজুর উপবৃত্তির ৪ হাজার ৮০০ টাকা আত্মসাত করেন। এছাড়া ইন্স্যুরেন্সের ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাকে প্রাথমিকভাবে উপবৃত্তির টাকা ফেরত দিতে বলা হয়। না দিলে তাকে জুতার মালা পরানো হবে বিচারের রায় হলে তিনি জুতার মালা পরতে রাজি হন।আইনের আশ্রয় না নিয়ে তারা কেন এই ঘটনা ঘটালেন এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, যা করে ফেলেছি তা বলে আর লাভ কী? এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান  প্রাইভেট ডিটেকচিভকে বলেন, তারা অভিযোগ পাননি, তবে ভিডিও ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।জড়িতদের গ্রেফতারের জন্য।

ডিটেকটিভ/৪ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর