April 7, 2026, 8:13 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

লামা’র ফাইতং এ ১১৫৫ পরিবারে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

ইসমাইলুল করিম, লামা (বান্দরবান) প্রতিনিধি :

 

৩ জুন’২০ ইং করোনা ভাইরাস (কোভিড-১৯) ক্ষতিগ্রস্ত পেশাজীবী মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার মাধ্যমে বান্দরবান লামা উপজেলা ফাইতং ইউনিয়নে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি।বুধবার ৩ জুন’২০ সকাল ৭টা থেকে দুপুর ১টায় ফাইতং ইউনিয়ন পরিষদের মাঠে মোট ১১৫৫ হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বিতরণকালে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ফাইতং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর, ৬নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ শহিদুল্লাহ মিন্টু, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শুক্কুর।ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটা ওয়ার্ডে ১১৫৫পরিবার পেল ঈদ পরবর্তী উপহার, এবং ধারাবাহিকভাবে ফাইতং প্রতিটা ওয়ার্ডে আরও পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

ডিটেকটিভ/৩জুন ২০২০/ইকবাল

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর