April 7, 2026, 3:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নাটোরে অবৈধ অস্ত্র উদ্ধারসহ ইউপি চেয়ারম্যান মতিনকে মামলার আসামী করার দাবিতে মানববন্ধন!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বিন্নাবাড়ি বাজারে চলতি বছরের গত (২৬ মে) মঙ্গলবার দুপুরে ত্রাণ বিতরণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন গ্রুপ ও ইউনিয়ন যুবলীগ নেতা বজলু সরদারের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যুবলীগ নেতা বজলুর রশিদের বাড়িতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ, টিনের চালা ও দরজাসহ ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বজলুর রশিদের পিতা ইসমাইল সরদার ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও তার গ্রুপের ২৫ জনের নামসহ অজ্ঞাত ৬০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।এ ঘটনার প্রতিবাদে বুধবার (৩ জুন) ২০২০ ইং বেলা ১০ টার দিকে আসামীদের দ্রুত গ্রেফতার, ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার, মামলায় ইউপি চেয়ারম্যান মতিনকে অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও মিছিল করেছেন এলাকাবাসী। স্থানীয় বিন্নাবাড়ি বাজার এলাকায় কয়েক’শ নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান তারা।উল্লেখ্য, ইতোমধ্যেই উক্ত মামলাটির পরবর্তী  সময় থেকে শুরু করে গত এক সপ্তাহের মধ্যে ১০ আসামীকে গ্রেফতার করে কারাগারেও পাঠিয়েছে থানা পুলিশ।

ডিটেকটিভ/৩জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর