March 25, 2026, 8:37 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাধা হতে পারেনি দারিদ্র্যতা কেশবপুরে শ্রমিকের কাজ করেও এসএসসি পরীক্ষায় সাঙ্গাকারা দাসের জিপিএ ৫ অর্জন

জাহিদ আবেদীন বাবু,কেশবপুর (যশোর) থেকেঃ
অদম্য ইচ্ছা শক্তির সামনে বাধা হয়ে দাড়াতে  পারেনি দারিদ্রতা। তারই অনন্য উদাহরণ সাঙ্গাকারা দাস। জন্ম থেকেই অভাব অনটন সঙ্গের সাথী । তবুও স্বপ্ন পড়ালেখা করে বড় মানুষ হওয়ার । শত বাধা উপেক্ষা করে এস এসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সাঙ্গাকারা সাফল্যের সাথে উর্ত্তীন হয়েছে । সে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালে এস.এস.সি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে । ফল প্রকাশের দিনও তাকে আমের আড়তে শ্রমিকের কাজ করতে দেখা গেছে। সে এখন স্বপ্ন দেখছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হওয়ার । সাঙ্গাকারার যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে বসবাস । বাবা কালিপদ দাস ভ্যান চালক ও মা পার্বতী রানী দাস গৃহিনী। বাবা ভ্যান চালিয়ে যা আয় করে তা দিয়ে সংসার চলে না। তাই সে সংসারের অভাব কিছুটা দুর করতে পড়া লেখার পাশাপাশি বিভিন্ন আড়তে শ্রমিকের কাজ করে । সাঙ্গাকারা জানান, অভাবঅনটনের সংসার চালাতে বাবাকে সহযোগিতা করতে স্কুল শেষে প্রতিদিন কেশবপুর বাজারে শ্রমিকের কাজ করি। এরপর বাড়ি ফিরে সন্ধ্যায় পড়াশুনা করি। সে সকলের কাছে আর্শীবাদ ও সহযোগিতা কামনা করেছে। সাঙ্গাকারার বাবা কালীপদ দাস বলেন, আমরা দিন আনা দিন খাওয়া গরীব মানুষ, তাকে পড়া লেখা করাতে খুব কষ্ট হচ্ছে । সরকারি সহযোগিতা পেলে ওকে ভালো ভাবে পড়াশোনা করাতে পারতাম।

ডিটেকটিভ/৩জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর