March 25, 2026, 12:17 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাস্তার ভাঙাচোরা মেরামত

মোঃ সিজান খাঁন সোহাগ, কিশোরগঞ্জ ব্যুরো প্রধানঃ
করোনা কালেও বসে নেই ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের কর্মীরা পৌর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নির্দেশনায়
পৌর ছাত্রলীগের কর্মী কামরুল হাসান ও ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের উপ- সমাজ সেবা সম্পাদক আরিয়ান রিফাতের নেওয়া উদ্যোগে পূর্ব-মেড্ডা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধূরী সড়ক এর সেকসনের ব্রিজ হইতে মদক বাড়ির মোড় পর্যন্ত মানুষ চলাচলের অনুপযোগী রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ করেন। এসময় পৌর ছাত্রলীগ কর্মী কামরুল হাসান বলেন মানবসেবাই প্রকৃত ধর্ম। সে আরো বলে এরকম কাজে সে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চায় । এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন সহ পৌর ছাত্রলীগ এবং ২ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা-
আশরাফুল, সোহান, ইফরান, তূর্য, সিয়াম, তাওহীদ, আলবি, রাহাদ সহ অনেক নেতা কর্মীরা। উক্ত কাজে সার্বিক সহযোগিতা করেন ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি জিয়াউল আমীন জুয়েল এবং সদ্য সাবেক সহ-সভাপতি পারভেজ চৌধুরী এসময় ছাত্রলীগ কর্মীরা বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সকল ছাত্রলীগ কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী আজ স্তব্ধ সেইসাথে ভালো নেই আমাদের সুখী সমৃদ্ধশীল বাংলাদেশও তাই অসহায় নিরীহ মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য ছাত্রলীগকর্মীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
ডিটেকটিভ/৩জুন  ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর