-
- শিক্ষা, সারাদেশে
- কেশবপুরে এস এসসি পরীক্ষায় ১৪০ জন জিপিএ ৫ পেয়েছে
- আপডেট সময় June, 2, 2020, 6:21 pm
- 303 বার পড়া হয়েছে
জাহিদ আবেদীন বাবু,কেশবপুর (যশোর) থেকেঃ

প্রতিকি ছবি
যশোরের কেশবপুরে চলতি বছরের সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে ১৪০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এরমধ্যে ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৫২টি দাখিল মাদরাসা ও ৮টি ভোকেশনাল প্রতিষ্ঠান অংশ নেয়। ৬৪টি মাধ্যমিক বিদ্যালয় হতে ১১৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৭ জন জিপিএ ৫ পেওয়ায় উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ।
৫২টি দাখিল মাদরাসা হতে জিপিএ ৫ পেয়েছে ৫ জন। এর মধ্যে কেশবপুর দারুল উলুম মহিলা ফাযিল মাদরাসা হতে ৪ জন জিপিএ ৫ পেয়েছে। ৮টি ভোকেশনাল প্রতিষ্ঠান হতে ১৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ৭ জন ও মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয় হতে ৭ জন করে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
ডিটেকটিভ/২জুন ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর