March 23, 2026, 9:50 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৫৪১টি মসজিদে চেক বিতরণ

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গোয়াইনঘাটের ৫৪১টি মসজিদে করোনা ভাইরাস কোভিড ১৯ সংক্রামন পরিস্হিতিতে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ০২ জুন মঙ্গলবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মুহা. নাজমুস সাকিবের সভাপতিত্বে এবং ইসলামী ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলার ফিল্ড সুপারভাইজার আহমদ হাবিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ। এসময় তিনি বলেন, বর্তমান স্তব্ধ এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন অনুদান ও আর্থিকভাবেও সহায়তা করছেন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মক্তবেও তার অনুদান পৌঁছেছে। প্রাকৃতিক দুর্যোগে ও বিশ্বব্যাপী নোবেল করোনাভাইরাসের এই নতজানু সময়ে প্রধানমন্ত্রী বিরল কৃতিত্বের সাথে মানুষের পাশে দাঁড়িয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন এঙ্গেলসে সহায়তা দিচ্ছেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী লুৎফুল হক প্রমুখ। অনুষ্ঠানের পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন মাওলানা কামরুল ইসলাম এবং মোনাজাত করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
ডিটেকটিভ/২জুন  ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর