March 23, 2026, 8:34 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কলাপাড়ায় ঈমাম মোয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নগদ অর্থ বিতরণ

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরনে মসজিদ সমূহের অনুকূলে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ টায় পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ইমাম মুয়াজ্জিনদের হাতে নগত এ অর্থ প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমাম মহিব এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক এর সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, আওয়ামীলীগ নেতা ড. শহীদুল ইসলাম বিশ্বাস। এ সময় ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ১৯৪ জন ঈমাম, মোয়াজ্জিম ও খাদেমদের মাঝে পাচ হাজার টাকা করে প্রদান করা হয়। অর্থ প্রদানের পূর্বে বঙ্গবন্ধুর রুহের মাগফিরত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডিটেকটিভ/১জুন  ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর