March 23, 2026, 5:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নিজ নির্বাচনী আসন ২৪ রংপুর-৬ এর ৫ নং মদনখালি ইউনিয়নে ঈদ উপহার, খাদ্যসামগ্রী বিতরণ করলেন জননেতা সাইফুল ইসলাম

মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
দেশের চলমান সংকট মোকাবিলায় উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে গত ১ মাস যাবৎ নিজের নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন ও গ্রামেগঞ্জে লাগাতার খাদ্যদ্রব্য সামগ্রী, মাস্ক, স্যানেটারাইজ সামগ্রী বিতরন করে আচ্ছেন অত্র আসনের বিএনপি মনোনীত একমাত্র প্রার্থী ও রংপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা সাইফুল ইসলাম।
চলমান কর্মসূচি মোতাবেক আজ সকাল ১০ ঘটিকায় জননেতা সাইফুল ইসলামের নিজ ইউনিয়ন ৫ নং মদনখালী ইউনিয়নের কোচারপাড়া দাখিল মাদরাসা মাঠে সমগ্র ইউনিয়নের প্রতিটি গ্রামের অস্বচ্ছল ব্যক্তিদের ঈদ উপহার, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী অসহায় মানুষের মাঝে শাড়ী বিতরন করলেন ও নগদ অর্থ বিতরন করেন প্রিয় নেতা সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন ও পীরগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মৎসজীবী দল, কৃষক দল, ওলামা দল সহ সকল অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরন করা হবে এবং মহামারী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিটেকটিভ/২৯ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর