March 23, 2026, 11:11 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রংপুর গঙ্গাচড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নে ঐক্যের আহ্বান

রংংপুর ব্যুুরো,নিজস্ব প্রতিবেদক ঃ
বেকারত্বের অবসান ঘটাতে ও দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করে  অর্থনীতিকে শক্তিশালী করার বিকল্প নেই। এছাড়া দেশকে উন্নয়নশীল দেশের কাতারে এগিয়ে নিতে প্রয়োজন কর্মসংস্থান। এক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করতে প্রয়োজন কোন অনুকূল পরিবেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে শিল্পপ্রতিষ্ঠান তৈরী করা ।
এমনই একটি সম্ভাবনাময় অঞ্চল হতে পারে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের চরাঞ্চলের বিস্মৃত এলাকা। একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য যে ধরনের পরিবেশ ও দক্ষশ্রমিক জনবল থেকে শুরু করে প্রকল্প নির্মাণের এলাকার কাঠামো থাকা প্রয়োজন তার সকল প্রকার সুযোগ-সুবিধা সবেই আছে গঙ্গাচড়া উপজেলায়।
 অবশ্য ইতিমধ্যেই অর্থনৈতিক অঞ্চল নির্মাণ প্রকল্পের জন্য কয়েকবার প্রাথমিক ভাবে জমি নির্বাচন ও স্হান পরিদর্শন করে গেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রকল্পের প্রতিনিধিদল। রংপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা এখন চলমান একটি প্রক্রিয়া কিন্তু নির্দিষ্ট করে গংগাচড়ায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ প্রকল্পের কাজ বর্তমান করোনার পরিস্থিতির কারণে ছিটকে পরার আশংকা মনে করছেন গংগাচড়াবাসী।
প্রতিবছরে গঙ্গাচড়া উপজেলাবাসী যেভাবে ঈদ-উল ফিতর উৎসাহ-উদ্দীপনার মর্ধ্য দিয়ে উদযাপন করে থাকে কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবারেই প্রথম ভিন্ন ভাবে ঈদ উদযাপন করছে ।
এদিকে করোনা’র প্রভাবে উপজেলার কর্মজীবী খেটে খাওয়া মানুষগুলো এখন কর্মের অভাবে কর্মহীন অবস্থায় অনেক কষ্টে জীবন যাপন করছে।
কর্মহীন হয়ে ঘরে বসে থেকে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের আরোপিত নিষেধাজ্ঞা মেনে সীমিত আকারে চলাচল করছে, মানছে সরকারের নির্দেশনা।
এমনকি দল বেধে ঈদগাহ্ মাঠে ঈদের নামাজ পড়ার ব্যাপারে যখন রয়েছে সরকারের নিষেধাজ্ঞা। তখন ঘরেই ঈদের নামাজ আদায় করেছেন তারা।ঘরেই পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করেছেন গোটা উপজেলাবাসী।
গঙ্গাচড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চলমান দাবিতে সকলকে পাশে থাকার আহব্ববান গংগাচড়া উন্নয়ন পরিষদ গ্রুপের  এডমিন ও লক্ষীটারী ইউনিয়নের সদা নিরলস পরিশ্রমী, জনবান্ধব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।
তিনি গঙ্গাচড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি চালিয়ে যাওয়ার লক্ষে তৈরী করেছেন “গঙ্গাচড়া উন্নয়ন পরিষদ” নামে একটি সংগঠন আর ঈদের পরে করোনা পরিস্থিতির উন্নতি বুঝে সংগঠনকে আরও সুসংগঠিত ও গোছানোর কাজে হাত দিবেন বলে আশা ব্যক্ত করেন।
তিনি বলেন সবার আলাদা আলাদা দল আছে, ভিন্ন ভিন্ন মত আছে। একারণেই হয়তো আমাদের মধ্যে অনেক মত পার্থক্য আছে কিন্তু কারো সাথে উন্নয়নকাজে উপজেলাকে এগিয়ে নিতে দ্বন্দ নাই।
যারা সব সময় গংগাচড়ার উন্নয়ন নিয়ে কাজ করেছে, গংগাচড়ার কর্মহীন খেটে খাওয়া মানুষের কথা ভেবেছে এধরনের সমমনা ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে গংগাচড়া উন্নয়ন পরিষদ।
যারা নিজ উপজেলার উন্নয়ন মূলক কাজের পক্ষে আছে তারাই গংগাচড়া উন্নয়ন পরিষদের সদস্য বলে তিনি জানান।
এছাড়া তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির জন্য বিশ্ববাসী আতংকিত, স্তম্ভিত। এঅবস্থায় সংগঠনকে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলাদেশ কে উন্নয়নশীল দেশের কাতারে দেখতে গঙ্গাচড়ায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হতে পারে একটি যুগোপযোগী কার্যকরী পদক্ষেপ ।বর্তমানে আমাদের দাবী আদায়ে বেগ পেতে হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমরা পুরো উপজেলাবাসীকে নিয়ে স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটবো। ইনশাল্লাহ জয় হবে গঙ্গাচড়া উপজেলা বাসীর প্রতিষ্ঠিত হবে অর্থনৈতিক অঞ্চল।
ডিটেকটিভ/২৬ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর