-
- ধর্ম, রাজনীতি, সারাদেশে, স্বাস্থ্য
- বকশিগঞ্জে নির্মাণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় May, 24, 2020, 8:24 pm
- 259 বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুর জেলার বকশিগঞ্জ পৌরসভার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী নির্মাণ শ্রমিকদের মাঝে বিতরণ করেছে। আজ ২৪ মে (রবিবার) বকশিগঞ্জ পৌরসভা কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী নির্মাণ শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণকালে বকশিগঞ্জ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, সমাজ সেবক শাহীনুজ্জামান শাহীন সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে নির্মাণ শ্রমিকরা কর্মহীন হয়ে পরায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হয়।
ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর