March 23, 2026, 8:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।ফাইল ছবি

সাধারণ ছুটি বাড়বে কিনা সিদ্ধান্ত আগামী ২৮ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।ফাইল ছবি

কোভিড-১৯ এ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।এমতাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ ছুটি বাড়বে কিনা এ বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত জানাবে সরকার।ঈদের পর আগামী ২৮ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবারে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ ২৪ মে ২০২০ ইং তারিখ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও ছুটির বিষয়ে দিক-নির্দেশনা আসতে পারে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
২৬ মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে পর্যন্ত ঘোষণা করা আছে।এবার ঈদের মধ্যেই এই ছুটি পড়েছে। ২৫ মে ২০২০ ইং তারিখ সোমবার ঈদ উদযাপিত হলে সপ্তাহিক ছুটি শেষে আগের ঘোষণা অনুযায়ী ৩১ মে রোববার অফিস খোলা থাকার কথা।
সাধারণ ছুটি বাড়ানো হবে কিনা জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  ২৪ মে ২০২০ ইং তারিখ রোববার গণমাধ্যমকে বলেন, আগামী ২৮ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত আসতে পারে।এখন প্রতিদিনই করোনারোগী বাড়ছে, সে বিষয়টাও দেখতে হবে।
ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায়, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে, কর্মকাণ্ড করতে পারে; আমরা ভবিষ্যতকে অনিশ্চিত করবো না।ঝড় একটার পর একটা আসবে, বিভিন্ন দুর্যোগ আমাদেরই মোকাবেলা করতে এগোতে হবে।
প্রধানমন্ত্রী কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করে দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা মাথায় রেখে হয়তো তিনি ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছেন।আজ আজ ২৪ মে ২০২০ ইং তারিখ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাষণে ছুটির নির্দেশনা আসবে কিনা জানি না, তবে ২৮ তারিখের সব জানা যাবে।

ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর