March 24, 2026, 2:58 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

ঈদুল ফিতর- আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে আজ ২৪ মে ২০২০ ইং তারিখ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আজ ২৪ মে ২০২০ ইং তারিখ রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারও সম্প্রচার করা হবে।বাংলাদেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ২৫ মে ২০২০ ইং তারিখ  সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল ২৪ মে ২০২০ ইং তারিখ শনিবার সন্ধ্যায় এক বৈঠকে এ ঘোষণা দেয়।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার রোজার ঈদ হবে আজ ২৪ মে ২০২০ ইং তারিখ রোববার।বিশ্বের অন্য স্থানের মতো এবার করোনাভাইরাস মহামারীর মধ্যে এক মাস রোজার পর ঈদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশের মুসলমানরা।করোনাভাইরাস অতিমাত্রায় সংক্রামক বলে সব ধরনের অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে গত ২৬ মার্চ থেকে।এই সময় সবাইকে বাসায় থাকার, জরুরি প্রয়োজনে বাইরে বের হলে শারীরিক দূরত্ব বজায় রাখার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।মসজিদে জামাতে নামাজ পড়ার উপর দেয়া কড়াকড়ি সম্প্রতি তুলে নেয়া হলেও এবার রোজার ঈদের দিন ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছে মসজিদে ঈদের নামাজ পড়তে বলেছে সরকার।সেইসঙ্গে মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কিছু শর্ত দিয়ে ধর্ম মন্ত্রণালয় বলেছে। এসব নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর