March 23, 2026, 5:52 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বোয়ালমারীতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :

ফরিদপুরের বোয়ালমারীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল ও ফরিদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ ৬শ পরিবারকে ঈদ উপলক্ষে ৫০০ টাকা করে নগদ সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে করোনায় ক্ষতিগ্রস্থ এসব সুবিধাবঞ্চিত ব্যক্তিদের এই সহায়তা দেয়া হয়। এছাড়া উপজেলার করোনা আক্রান্ত ও লকডাউনকৃত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ। করোনায় ক্ষতিগ্রস্থ রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, দোকানের কর্মচারী, পরিবহন শ্রমিক ও হকারসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষের হাতে এই নগদ সহায়তা তুলে দেয়া হয়। ঈদের আগে নগদ অর্থ পাওয়া উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
রূপাপাত ইউনিয়নের পচা-মাগুরার মনিতারা বিশ্বাস (৬৫) ঈদের আগে প্রধানমন্ত্রীর এই অর্থ সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে বলেন, করোনায় উদ্ভুত পরিস্থিতিতে মানবেতর জীবন যাপন করছিলাম। ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সহায়তা পেয়ে পরিবারের জন্য সেমাই, চিনি কিনতে পারবো। নগদ টাকা পেয়ে আমি আনন্দিত। পৌরসভার ছোলনা গ্রামের মতিয়ার রহমান (৪০) জানায়, করোনা পরিস্থিতিতে চার সদস্যের পরিবার নিয়ে আমি খুবই কষ্টে দিনাতিপাত করছিলাম। ঈদের আগে প্রধানমন্ত্রী ও ডিসি মহোদয়ের এই নগদ টাকা সহায়তা পেয়ে উপকৃত হলাম। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সাতৈর ইউনিয়নের রুপদিয়ার গুচ্ছ গ্রামের বাকেয়ার শেখ (৬০) বলেন, ইউএনও স্যার নিজে এসে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫শ টাকা দিয়ে গেছেন। যা ইতোপূর্বে কেউ কখনও দেয়নি। ঈদের এই টাকা পেয়ে আমি খুবই আনন্দিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদীর্ঘ হায়াত কামনা করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল ও ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের আর্থিক সহায়তায় করোনায় সুবিধাবঞ্চিত ৬শ মানুষের হাতে ঈদের আগেই নগদ ৫শ টাকা করে পৌছে দেয়া হয়েছে। নগদ টাকা পেয়ে কর্মহীন হতদরিদ্র লোকগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর