March 24, 2026, 5:02 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামের গুণবতীতে আ’লীগের উদ্যোগে ১২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির অনুপ্রেরণায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় ১২’শ পরিবারের মাঝে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে গুণবতী বাজারের প্রাণকেন্দ্র ওয়াদুদ আকবর গার্ডেনের সামনে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন ত্রাণ কমিটির সভাপতি আলী হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে, সেক্রেটারী সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সিরাজুল ইসলাম হাবিলদার, গোলাম মাওলা শিল্পী, আবদুল আউয়াল সাইফুল, ডাঃ মজিবুর রহমান মিয়াজী, মনসুর আলম রুমন। পরে আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গরীব ও কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। গরীব ও কর্মহীন পরিবারের সদস্যরা ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ডিটেকটিভ/২৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর