April 20, 2026, 6:42 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি।

দ্বিতীয় ধাপের ট্রায়ালে ‘খুব ভালো’ এগোচ্ছে অক্সফোর্ডের মহামারী মরন ব্যাধী করোনার ভ্যাকসিন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

সংগৃহীত ছবি।

করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল খুব ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান এন্ড্রু পোলার্ড। গতকাল শুক্রবার তিনি এমনটি জানান।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, গবেষণা দ্রুত শেষ করতে অক্সফোর্ডের ভ্যাকসিনের গবেষণার দ্বিতীয় এবং তৃতীয় ধাপকে এক করে ফেলা হচ্ছে।এ বিষয়ে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান এন্ড্রু পোলার্ড বলেন, যুক্তরাজ্যে এক হাজার ব্যক্তিকে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরীক্ষার পরের ধাপে ১০ হাজার ২৬০ জন প্রাপ্ত বয়স্ক এবং শিশুদের ওপর এই ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হবে।তবে বিশেষজ্ঞরা বলছেন , অক্সফোর্ডের চ্যাডওক্স-১ নামের ভ্যাকসিনটি শিম্পাঞ্জির দেহে পাওয়া একটি সাধারণ সর্দির ভাইরাস ব্যবহার করে তৈরি করা হয়েছে । আর জিনগতভাবে পরিবর্তিত হওয়ায় এই ভাইরাসটি মানুষের শরীর কাজ নাও করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।তবে পরীক্ষায় সফল হলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বাজারে ৪ কোটি ডোজ আনার ঘোষণে দিয়েছে ব্রিটিশ-সুইডিশ এই ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা । এই কোম্পানিটি অক্সফোর্ডের টিকার সরবরাহের কাজ করবে।

ডিটেকটিভ/২৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর