-
- সারাদেশে, স্বাস্থ্য
- সুনামগঞ্জে দয়ার দরজা খুলুন(The door of mercy)এর পক্ষ থেকে করোনা উপলক্ষে ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় May, 23, 2020, 1:23 pm
- 180 বার পড়া হয়েছে
কামাল হোসেন,তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জে দয়ার দরজা খুলুন(The door of mercy)এর পক্ষ থেকে করোনা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়।
গতকাল ২২ মে শুক্রবার সুনামগঞ্জ জেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ ইচ্ছারচর গ্রামের ৬০ জন অসহায় পরিবারের মাঝে দয়ার দরজা খুলুন (The door of marcy)পক্ষ থেকে ২লিটার তৈল, ২কেজি আলু, ২কেজি পিয়াজ, ১কেজি ময়দা, ১কেজি চিনি, ১টা লাচ্ছা এবং ১টি সাবান ঈদ উপহার হিসেবে তাদের মধ্যে বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব আঃ রকিব চৌঃ, রনি চৌঃ,আতাহার চৌঃ, মিটুন চৌঃ, সোহাগ চৌঃ প্রমুখ। এ সময় দয়ার দরজা খুলুন(The door of marcy) একজন এডমিন (নাম প্রকাশে অনিচ্ছুক) তিনি বলেন এলাকার বিত্তবানরা নিজ নিজ জায়গা থেকে মনের দরজা খুলে অসহায় মানুষদের পাশে দয়ার দরজার হাত বাড়ালে এই ক্লান্তিলগ্নে কিছুটা হলেও অসহায় ও হতদরিদ্র মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হবেন।
দয়ার দরজা খুলুন(The door of marcy)দেশের ক্লান্তিলগ্নে পাশে আছে এবং আগামীতে ও পাশে থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও জানাযায়, সুনামগঞ্জ সহ দয়ার দরজার পক্ষ থেকে আর ও তিনটি জেলা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারেও অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ডিটেকটিভ/২৩ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর