March 24, 2026, 12:18 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ওয়াহিদ সিদ্দেক উচ্চবিদ্যালয়ে পবিত্র মাহে রামাদান উপলক্ষে আকর্ষণীয় ক্বিরাত প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত

রিপন মিয়া,মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রামাদান উপলক্ষে আকর্ষণীয় ক্বিরাত প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়।
২২ মে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় গোরারাই ওয়াহিদ ছিদ্দেক উচ্চ বিদ্যালয় ল্যাবে হাফেজ ক্বারী জুবায়ের আহমেদের পরিচালনায় গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ,হাফেজ ক্বারী মাসরূর বিল্লাহ ,হাফেজ ক্বারী শেখ হাদী বিন আবু সাদ ,ক্বারী আবুল হোসেন সাজু ,মাওলানা ক্বারী নুরুদ্দিন, হাফেজ ক্বারী জসিম উদ্দিন, বিচারকের দায়িত্ব পালন করেন।
ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের  মধ্যে প্রথম স্থান অধিকার কারী হাফেজ ক্বারী সোহান চৌধুরি। দ্বিতীয় স্থান অধিকার কারী হাফেজ ক্বারী মুকাদ্দিস শিকদার। তৃতীয় স্থান অধিকার কারী মামুনুর রশিদ মিথুন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান।
গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, ফয়েজ উদ্দিন সামসু, তারেক আহমেদ, লিমন আহমেদ, সৈয়দ মাসুদ আলী, সাংবাদিক রিপন আহমেদ উপস্থিত ছিলেন ‌।
ডিটেকটিভ/২২ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর