ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় করোনা ভাইরাস থেকে বাঁচাতে ও মানুষকে ঘরমুখী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন করোনা ভাইরাস যুদ্ধে একজন পরিক্ষীত যুদ্ধা এস আই তাজুল ইসলাম।
আখাউড়া থানায় কর্মরত এস আই তাজুল ইসলামের কাছ থেকে আখাউড়াবাসী মানবতা ও ভ্রাতৃত্ববোধ শিখা উচিত বলে মনে করেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। পুলিশের মধ্যে এমন মানবিকতা আছে তা করোনা ভাইরাস না এলে অজানাই থেকে যেত। এস আই তাজুল ইসলাম মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারাদিন আখাউড়া বাজারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রচন্ড ঝড়-বৃষ্টি রোদ্রের মধ্যে বাজারের মানুষ এবং যান চলাচল কমাতে হাতে মাইক নিয়ে টহল দিচ্ছেন। অসাধু ব্যবসায়ীদের কাছে এক আতঙ্কের নাম তাজু দারগা। সড়ক বাজারের পাশাপাশি আখাউড়ার পাড়ায়-মহল্লায় বস্তি পর্যন্ত টহল দিচ্ছেন, মাইকিং করছেন অহেতুক ভিড়, ঘোরাঘুরি, আড্ডা বন্ধ করতে তিনি কঠোর ভূমিকা পালন করছে। সামাজিক দূরত্ব ও সঙ্গরোধ পালন করে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। এদিকে আখাউড়া থানার অফিসার ইনচার্জ আহমদ নিজামী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনায় অসহায় হতদরিদ্র মানুষের ঘরে সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নিরবে। যাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে তাদের এক একজনের রয়েছে এক এক রকম গল্প, এমনও রয়েছে যারা এই সাহায্য সামগ্রী না পেলে আজকে হয়তো রান্নাই হতো না। এমনও রয়েছে যারা সাহায্য সামগ্রী পেয়ে আনন্দে কান্না করে দিয়েছে। পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় হয়তো সব জায়গায় পুলিশের পক্ষে সর্বোচ্চ দিয়ে সবকিছু করা সম্ভব নয়। তবে ইচ্ছা এবং সামর্থের মধ্যে কমতি রাখছেন না আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রসূল আহমেদ নিজামী
আখাউড়া থানা পুলিশের সমাদৃত এসব উদ্যোগ মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। দেশের এ সংকটে অনেক মানবিক দৃষ্টান্ত সামনে আসছে। আখাউড়া থানা পুলিশের মানবিক উদ্যোগ ও নিরলস কাজ এই বাহিনীকে নতুনভাবে উপস্থাপন করছে সাধারণ মানুষের কাছে।
ডিটেকটিভ/২২ মে ২০২০/ইকবাল