April 14, 2026, 7:21 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কাজলা সমাজসেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিজিবি-১ রাজশাহী

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উপার্জনহীন ব্যক্তিদের সাহায্যার্থে বিজিবি-১ রাজশাহী সেক্টরের ব্যবস্থাপনায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী রাজশাহীর সীমান্তবর্তী এলাকার গরীব, অসহায়, দুস্থ ও হতদারিদ্র নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করেছে বর্ডার গার্ড-১ বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২২ মে) ২০২০ ইং বিকাল ৪টার দিকে বিজিবি-১ রাজশাহী’র অধীনস্থ তালাইমারী বিওপি’র বাজে কাজলা এলাকার ৫০ জন গরীব, অসহায়, দুস্থ এবং হতদারিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী গুলো বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে যথাক্রমে, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন। সেই সময় সামাজিক দুরত্ব বজায় রেখে ৫০ প্যাকেট খাদ্য সামগ্রী গরীব, অসহায়, দুস্থ এবং হতদারিদ্র মানুষদের হাতে তুলে দেন, বিজিবি-১ রাজশাহী সেক্টরের উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল। এসময় উপস্থিত ছিলেন, কাজলা সমাজসেবা উন্নয়ন সংস্থা’র আহ্বায়ক মোঃ শামীম, সদস্য আব্দুল্লাহ আল মুরাদ, সোহরাব হোসেন জুয়েল, আমজাদ আলী রসুল, মোঃ ইসমাইল, সনি প্রমূখ।এসময় কাজলা সমাজসেবা উন্নয়ন সংস্থা’র আহ্বায়ক মোঃ শামীম গণমাধ্যম কর্মীদের জানান, এর আগে সংস্থা’র নিজ অর্থায়নে এবং কয়েকজন বিত্তবান ব্যাক্তির সহযোগীতা নিয়ে নগরীর বিভিন্ন এলাকার প্রায় শতাধীক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর’আগে গত বৃহস্পতিবার ২৫০ প্যাকেট উফতারী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কাজলা সমাজসেবা উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে অল্প-অল্প করে হলেও অসহায় ও দরিদ্রদের মাঝে যেভাবে পারছি খাবার পৌঁছে দিচ্ছি। দেশের এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সংগঠন সাধ্যমতো অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সেই সাথে জেলা প্রশাসক এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ বিভিন্নভাবে সমাজের সকল বিত্তবানদের সহযোগীতাও কামনা করেন কাজলা সমাজসেবা উন্নয়ন সংস্থা’র আহ্বায়ক।

ডিটেকটিভ/২২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর