April 14, 2026, 10:31 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শিবগঞ্জ পৌরসভায় ৩য় দফায় ১৬’শ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন জিকে ফাউন্ডেশন!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় তৃতীয় দফায় ১নং ও ৮নং ওয়ার্ডের ১ হাজার ৬শ’ দুস্থ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে জিকে ফাউন্ডেশন। শুক্রবার (২২ মে) ২০২০ ইং বিকেলে ১নং ওয়ার্ডে আমবাগানে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে চাল, আটা, ডাল, তেল, দুধ, সেমাই ও চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম।এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জিকে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত সাহা, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ছবি, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুরুল হোদা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা ও সাধারণ সম্পাদক আসিফ আহসান, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজসহ অন্যরা।এর আগে মহামারী করোনার ঝুঁকি মোকাবিলায় শিবগঞ্জ  উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ১৪ হাজার অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার তেলসহ করোনা প্রতিরোধের অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান, উপজেলা চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম।উল্লেখ্য, প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতায় রয়েছেন, কুমিল্লার ৬০ লক্ষ মানুষের আস্থার প্রতীক জেলার সুযোগ্য পুলিশ সুপার তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার সূর্যসন্তান, প্রকৃত মানবতার ফেরিওয়ালা এসপি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

ডিটেকটিভ/২২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর