-
- ধর্ম, সারাদেশে
- পিএইচপি কুরানের আলোর প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে গোয়াইনঘাটের হাফিজ আখতার; উপজেলা পরিষদের অভিনন্দন
- আপডেট সময় May, 21, 2020, 9:08 pm
- 294 বার পড়া হয়েছে
আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কুরআনের আলোয় উজ্জ্বল করেছে গোয়াইনঘাটসহ গোটা সিলেটের মাটিকে ক্ষুদে প্রতিভা হাফিজ আখতারুল ইসলাম।দেশের সাড়া জাগানো এনটিভিতে প্রকাশিত পি.এইচ.পি কুরআনের আলো ২০২০-এর মঞ্চে সুপারফোর গ্রান্ড-ফিনালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের হাফিজ আখতারুল ইসলাম ২য় স্থান অর্জন করে দেশের মানচিত্রে গোয়াইনঘাটের নাম ফুটিয়ে তুলেছে। সে সিলেটের ফরিদাবাদ মাদরাসার ছাত্র, সেখান থেকেই পিএইচপি কুরানের আলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তার এই কৃতিত্বে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ ও ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ তাকে অভিনন্দন জনিয়েছেন। তারা বলেন, কুরানের আলোয় আলোকিত করে দেশের মানচিত্রে গোয়াইনঘাটের মান উঁচু করেছে এই ক্ষুদে শিশু। এভাবে প্রতিটি ক্ষেত্রে গোয়াইনঘাটের নাম সর্বত্রে ছড়িয়ে দিতে উপজেলার প্রতিটি অঞ্চলে আখতারুল ইসলাম জন্ম নিতে হবে। এভাবে তাদের প্রতিভাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি তার শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ফরিদাবাদ মাদরাসার শিক্ষক মণ্ডলীদের ধন্যবাদ জানাই, তাদেরই পরিশ্রমের ফল এসব। এরকম প্রতিষ্ঠান আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমাদের মান মর্যাদা বৃদ্ধির জন্য এরকম শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। তারাই আমাদের সন্তানদের কাজে লাগায়।
প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর