March 23, 2026, 9:53 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামে বন্ধন-৮৮ এর উদ্যোগে ২ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ্-৮৮ (বন্ধন-৮৮) এর উদ্যোগে দুই শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. মিজানুর রহমান। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. খোরশেদ আলম, সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. টিপু সুলতান, ভাইস চেয়ারম্যান কাজী আলমগীর নেওয়াজ, সহ-সাধারণ সম্পাদক মো. সবুর খান মিয়াজী। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সদস্যরা উপস্থিত ছিলো। বন্ধন-৮৮ এর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর