April 15, 2026, 5:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা
প্রতিকি ছবি

বোয়ালমারীতে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

mostbet

প্রতিকি ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে বুধবার (২০.০৫.২০) নতুন করে একই গ্রামের ৩ জনসহ তিন গ্রামে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত সকলেই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩জন, মারা গেছে ১ জন। আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২ জন ও বাকিরা নিজবাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে ফরিদপুর জেলার মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বোয়ালমারীতেই।
নতুন আক্রান্তরা হলেন ঘোষপুর গ্রামের আশালতা (৫৫), শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাহেব আলী (৫৫), রুপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের নওশের আলী (৩০), ফারহানুর (২৮) ও মীম (২০)। আক্রান্তদের মধ্যে দুই জন পুরুষ, তিন জন মহিলা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৮ মে আক্রান্তদের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রাপ্ত প্রতিবেদনে ৫ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, নতুন আক্রান্ত সকলের বাড়ী লকডাউন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর