জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ
যশোরের কেশবপুরে লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে সরকারীভাবে ধান ক্রয় উদ্ভোদন করা হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এ সময় উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা খাদ্য কর্মকর্তা লায়লা আফরোজা,খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, সাংবাদিক আজিজুর রহমানসহ ক্রয় কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।চলতি বোরো ধান মৌসুমে কেশবপুরে ৪০কেজি ধান ১হাজার ৪০ টাকা দরে ক্রয় করা হবে। এ ১হাজার ৯শ ১৫ টন ধান কৃষক প্রতি এক টন হারে ১হাজার ৯শ ১৫ জন কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে।উল্লেখ নির্বাহী অফিসার নুসরাত জাহান সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য গত ১১ মে লটারির মাধ্যমে ১ হাজার ৯শ’ ১৫ জন কৃষক বাছাই করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২০ মে ২০২০/ইকবাল