-
- সারাদেশে, স্বাস্থ্য
- আখাউড়ায় শিকার মুড়া চৌধুরী মরহুম আবদুল হকের স্মরণে প্রবাসী জিয়াউর রহমান চৌধুরীর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় May, 20, 2020, 3:40 pm
- 209 বার পড়া হয়েছে
মোঃ সিজান খাঁন সোহাগ, কিশোরগঞ্জ ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিকার মুড়া চৌধুরী বাড়ী মরহুম আব্দুল হক মুহুরীর স্মরণে প্রবাসী জিয়াউর রহমান চৌধুরীর নিজস্ব অর্থায়নে ১৫০ জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, পৌর যুবলীগের সভাপতি মনির খাঁন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, আখাউড়া উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবলীগ নেতা মুক্তার হোসেন ফয়সাল, খাইরুল বাশার রিপু, প্রবাসী যুবলীগ নেতা জিয়া চৌধুরী প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/২০ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর