April 12, 2026, 11:52 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সুন্দরগঞ্জে বিপিডিএ কর্তৃক ফ্রি চিকিৎসা ক্যাম্প

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

mostbet

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের মধ্য তারাপুর এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিপিডিএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাক্তার রাকিবুল ইসলাম তুহিনের নির্দেশনায় ও গাইবান্ধা জেলা শাখার আহŸায়ক ডাক্তার জিয়াউল হক সিদ্দিকীর পরিচালনায় এ অনুষ্ঠিত ক্যাম্পে অংশ গ্রহণ করেন বিপিডিএ’র রংপুর জেলা শাখার সভাপতি ডাক্তার এমএ রহিম মিয়া। পীরগাছা উপজেলার সভাপতি ডাক্তার মনিরুজ্জামান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক এমএ রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক মজনু মিয়া, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক শামসুদ্দিন, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ডাক্তার জিয়াউল হক সিদ্দিকী ও ডাক্তার এমএ রহিম মিয়া পৃথক পৃথকভাবে দাবি জানিয়ে বলেন, গাইবান্ধা জেলার ৮২ ইউনিয়ন, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও নবগঠিত পলাশবাড়ি পৌরসভায় ২টি করে মোট ১’শ ৭০টি ক্যাম্প (পর্যায়ক্রমে) অনুষ্ঠিত হবে। বর্তমান বিশ্বব্যাপী বিরাজমান বৈশ্বিক সমস্যা তথা করোনা ভাইরাসসহ ভবিষ্যতে এ ধরণে যে কোন দূর্যোগে চিকিৎসা সেবাদানের জন্য বিপিডিএ’র অধীভ‚ক্ত কর্মকর্তাসহ সকল সদস্যগণ সদা-সর্বদায়ই প্রস্তুত। চিকিৎসা বিভাগ বা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে কাজে লাগালে আমরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবাদানে ন্যাস্ত থাকব। এজন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিতে প্রস্তুত। বিনিময়ে আমরা ‘ডাক্তার’ (চিকিৎসক) হিসেবে স্বীকৃতি দাবি করছি।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর