March 24, 2026, 3:55 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুয়াকাটায় দূস্থ্য অসহায়দের মাঝে ছাত্রলীগ নেতা বায়জিদের শাড়ি উপহার

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

করোনা সংকট মুহুর্তে পটুয়াখালীর কুয়াকাটায় দূস্থ্য,অসহায় ও নিন্ম আয়ের প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করলেন পৌর ছাত্রলীগ নেতা আরিফ বিল্লাহ বায়জিদ। ১৯ মে (মঙ্গলবার) সকাল ১০টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যক্তি উদ্যোগে এ শাড়ি বিতারন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী মোঃ বশির আহম্মেদ,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংবাদিক হোসাইন আমির,কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিতাই চন্দ্র মন্ডল, কুয়াকাটা জয় বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন, ছাত্রলীগ নেতা জুন্নুন জুয়েল, শাহদৎ হোসেন নাঈম প্রমূখ। করোনা মহামারির এমন সংকট মুহুর্তে ছাত্রলীগ নেতা বায়জিদ এর ঈদ উপহার হিসেবে শাড়ি পেয়ে খুশি অসহায় ও দূস্থ্য মহিলারা।
কুয়াকাটা পৌর ছাত্রলীগের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক,ঢাকা বংলা কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আরিফ বিল্লাহ বায়েজিদ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের নির্দেশনায় ঈদ উপলক্ষ্যে তার এলাকার দূস্থ্য ও অসহায়দের মাঝে এ শাড়ি বিতরণ করেছেন। করোনা দূর্যোগের এমন সংকটময় মুহুর্তে মানুষের পাশে দাড়াতে পেরে তিনি খুবই খুশি। অন্যদের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেছেন ছাত্রলীগ নেতা বায়জিদ।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর