April 13, 2026, 2:33 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
ভারতে লকডাউনে ফাঁকা সড়কে চিতাবাঘের আক্রমণের দৃশ্য।

ভারতে লকডাউনে ফাঁকা সড়কে মানুষের ওপর চিতাবাঘের আক্রমণ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ভারতে লকডাউনে ফাঁকা সড়কে চিতাবাঘের আক্রমণের দৃশ্য।

ভারতে লকডাউনে ফাঁকা সড়কে এক ব্যক্তির ওপর চিতাবাঘের হামলে পড়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ওই ভিডিওতে দেখা গেছে, চিতাবাঘ দুজন লোককে ধাওয়া করছে।তাদের মধ্যে একজন চিতাবাঘের কবল থেকে বাঁচতে দূরে একটি ট্রাকের ওপর লাফ দিয়ে ঢুকে পড়েন।অন্য ব্যক্তি ট্রাকে ওঠার চেষ্টা করার সময় চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় ব্যক্তির পা কামড়ে ধরে।তবে অল্পের জন্য রক্ষা পান তিনি। ট্রাকের ওপরে উঠে পড়ায় তার নাগাল পায়নি চিতাটি।এসময় নেড়ি কুকুরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চিতাটিকে কোণঠাসা করে। কুকুরের ভয়ে চিতাবাঘটিকে পাঁচিলের ওপরে লাফিয়ে ওঠার চেষ্টা করতে দেখা যায়।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে এ ঘটনা ঘটেছে।সিসিটিভিতে ধারণকৃত ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। হাজার হাজার মানুষ এটি দেখেছেন এবং মন্তব্য করেছেন।তেলেঙ্গানার বন ও বন্যপ্রাণী সুরক্ষা সমিতি সূত্রে জানা গেছে, হায়দারাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পুকুরে কুকুররা চিতাবাঘটিকে শনাক্ত করেছিল।দেশটিতে লকডাউন জারির পর শহরাঞ্চলে বন্যপ্রাণীর ঢুকে পড়ার বেশ কয়েকটি উদাহরণ এর আগেও অনলাইনে ভাইরাল হয়েছে।লকডাউন কার্যকর হওয়ার পর থেকে চিতাবাঘ, বাঘ এবং হাতিসহ বন্যপ্রাণী সমগ্র ভারতজুড়ে বিভিন্ন আবাসিক এবং বাণিজ্যিকপাড়ায় দেখা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর