April 5, 2026, 10:27 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

চৌদ্দগ্রামে করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রামে করোনায় বিপর্যস্ত কর্মহীনদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও আল মক্কা ট্রাভেলসের স্বত্তাধিকারী আলহাজ্ব মুফতি মোঃ খোরশেদ আলম। সোমবার দুপুরে শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার কাজী ছালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ মাহমুদ, ব্যবসায়ী মোঃ সামছুল আলম। পরে মুফতি খোরশেদ আলম ও তার ভাই সামছুল আলম বিপর্যস্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। প্রত্যেক পরিবারকে প্যাকেটভর্তি ৮ কেজি মিনিকেট চাল, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছি সেমাই, ২ প্যাকেট বাংলা সেমাই, বাদাম, কিছমিছ ও ১ টি ক্ষারীয় সাবান দেয়া হয়। এছাড়াও এলাকার অস্বচ্ছল আলেমদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর