মোঃ শাহাদত হোসেন,চট্রগ্রাম বিভাগীয় প্রধানঃ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কাচারী সড়কটির উভয়পাশে বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ছবিঃমোঃ শাহাদত হোসেন
চট্টগ্রামের হাটহাজারীতে একদিনে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।গতক ১৬ মে ২০২০ ইং তারিখ শনিবার দিবাগত রাত পর্যন্ত দুই পরিবারের ৮ জনসহ ১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।গতকাল ১৭ মে ২০২০ ইং তারিখ রোববার সকালে ইউএনও রুহুল আমিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে হাটহাজারী পৌরসভার কাচারী সড়কটির উভয়পাশে বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দেন।করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন জানান,১৮ মে ২০২০ ইং তারিখ সোমবার থেকে হাটহাজারীতে ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন জানান, আক্রান্তদের মধ্যে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন ও পৌরসভার দুই পরিবারের নারী, শিশু ও পুরুষ ৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা, পরীক্ষাগার সহকারী, চালক ও অন্য দুই ইউনিয়নের মোট ১৩ জন।এ নিয়ে হাটহাজারী উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ জন।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল