April 15, 2026, 10:50 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

কামরুল সিকদার, বোয়ালমারী ( ফরিদপুর) থেকেঃ
ফরিদপুরে বোয়ালমারীতে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বোয়ালমারীতে ২১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।
জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ৮০ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত নানা রোগে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ১৬ মে শনিবার তিনি ঢাকা থেকে স্ত্রীসহ নিজবাড়ী রাজাপুরে আসেন। ওইদিনই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ তার ও তার পরিবারের ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ল্যাবে পাঠায়। ১৭ মে ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে জানা যায়, মুক্তিযোদ্ধা ও তার সহধর্মিণীর করোনা পজিটিভ । বাড়ীটি শনিবারেই উপজেলা প্রশাসন লকডাউনের আওতায় আনে। আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর